সায়েন্সল্যাবে শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর সায়েন্স-ল্যাবরেটরি মোড়ে চলছে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং মুখোমুখি সংঘর্ষ। এক ঘণ্টা ধরে এ

2024-07-16T15:38:20+00:00
2024-07-16T15:46:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সায়েন্সল্যাবে শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ৩:৩৮ পিএম  আপডেট: ১৬.০৭.২০২৪ ৩:৪৬ পিএম  (ভিজিট : ১৮২)
X

রাজধানীর সায়েন্স-ল্যাবরেটরি মোড়ে চলছে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং মুখোমুখি সংঘর্ষ। এক ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলমান থাকলেও এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে সেখানে দেখা যায়নি। এরই মধ্যে ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ২টায় সংঘর্ষের সূত্রপাত হয়েছে। 

দুপুর সাড়ে ১২টার দিকে সিটি কলেজ, আইডিয়াল কলেজ ও হামদর্দ কলেজের কয়েকশ শিক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

বিক্ষোভকারীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে স্লোগান দিতে থাকে। অন্যদিকে টিচার্স ট্রেনিং কলেজ ও ঢাকা কলেজের সামনের দিক থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে এলে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেয়।
ধানমন্ডি ল্যাবএইড হাসপাতাল থেকে শুরু করে সাইন্সল্যাবরেটরি মোড় পর্যন্ত কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে আইডিয়াল কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা কলেজ এবং মুন্সী আব্দুর রউফ কলেজ এর উচ্চমাধ্যমিক শ্রেণির শতাধিক শিক্ষার্থী রাস্তা অবরোধ করে অবস্থান নিয়েছেন। বিপরীত পাশে ঢাকা কলেজ ছাত্রলীগ, স্থানীয় ব্যবসায়ী, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। থেমে থেমে তাদের মধ্যে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ। ইটের আঘাতে উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এর আশপাশের কোথাও পুলিশ সদস্যদের দেখা যায়নি। 






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy