ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনের তথ্যমতে, চলতি

2024-10-04T20:46:47+00:00
2024-10-04T20:59:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৪ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৮:৪৬ পিএম  আপডেট: ০৪.১০.২০২৪ ৮:৫৯ পিএম  (ভিজিট : ২৬৪)
X

ডেঙ্গুতে মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনের তথ্যমতে, চলতি সপ্তাহে (শনি-শুক্রবার) ডেঙ্গুতে ৩৪ জনের মৃত্যু এবং ছয় হাজার ৭৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত সাত দিনের পরিসংখ্যান অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর ডেঙ্গুতে সাতজনের মৃত্যু এবং ৮৬০ জন হাসপাতালে, ২৯ সেপ্টেম্বর আটজনের মৃত্যু এবং এক হাজার ২২১ জন হাসপাতালে, ৩০ সেপ্টেম্বর পাঁচজনের মৃত্যু এবং এক হাজার ১৫২ জন হাসপাতালে, ১ অক্টোবর তিনজনের মৃত্যু এবং এক হাজার ১৪৪ জন হাসপাতালে, ২ অক্টোবর আটজনের মৃত্যু এবং এক হাজার ১৭ জন হাসপাতালে, ৩ অক্টোবর তিনজনের মৃত্যু এবং এক হাজার ২২ জন হাসপাতালে এবং ৪ অক্টোবর কারও মৃত্যু না হলেও ৩১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ হাজার ৪৩৮ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩০ হাজার ৭৮৮ জন। মারা গেছেন ১৭৭ জন।

পরিস্থিতি শিগগিরই নিয়ন্ত্রণ করা না গেলে আসছে অক্টোবরে আরও ভয়াবহ আকার ধারণ করবে ডেঙ্গুর প্রকোপ।

অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেতনতা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy