নড়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের কালনা-যশোর মহাসড়কে যাত্রিবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল চালকের নাম ইমদাদুল মোল্যা (৪০)।আজ

2024-12-31T19:43:05+00:00
2024-12-31T19:43:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নড়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৭:৪৩ পিএম   (ভিজিট : ১৩০)
X

নড়াইলের কালনা-যশোর মহাসড়কে যাত্রিবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল চালকের নাম ইমদাদুল মোল্যা (৪০)। 

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার চৌগাছা বাস স্টান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমদাদুল মোল্যা সদর উপজেলার বুড়িখালি গ্রামের জামাল মোল্যার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়,মঙ্গলবার সকালে ইমদাদুল মোল্যা চৌগাছা বাজারে নিজের মুদি দোকান থেকে মোটরসাইকেল যোগে কালনা-যশোর মহাসড়ক দিয়ে নিজ বাড়ি বুড়িখালির দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে যশোরগামী একটি যাত্রিবাহী বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ মুঠোফোনে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy