মানিক মিয়া অ্যাভিনিউতে নেওয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ জানাজার উদ্দেশ্যে গুলশান থেকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে

2025-12-31T11:26:54+00:00
2025-12-31T11:33:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মানিক মিয়া অ্যাভিনিউতে নেওয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১১:২৬ এএম  আপডেট: ৩১.১২.২০২৫ ১১:৩৩ এএম  (ভিজিট : ৪৫)
X

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ জানাজার উদ্দেশ্যে গুলশান থেকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নেওয়া হচ্ছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার ছেলে তারেক রহমানের গুলশানের বাসভবন থেকে লাল-সবুজের জাতীয় পতাকায় মোড়ানো একটি অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়ার মরদেহ রওনা হয়।

দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আপসহীন বিএনপি নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে সমাহিত করা হবে।

এর আগে সকাল ৮টা ৫৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে লাল-সবুজের পতাকায় মোড়ানো অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়ার মরদেহ বের করা হয়। সকাল সোয়া ৯টার দিকে তা গুলশানের বাসভবনে পৌঁছায়। সেখানে দলীয় নেতাকর্মী, স্বজন ও শুভানুধ্যায়ীরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান।

এদিকে, বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে কনকনে শীত উপেক্ষা করে ভোর থেকেই রাজধানীতে দলে দলে মানুষ আসতে শুরু করেন। রাত থেকেই জাতীয় সংসদ ভবন এলাকা, এভারকেয়ার হাসপাতাল, গুলশান কার্যালয় ও ফিরোজার সামনে নেতাকর্মীদের ভিড় দেখা যায়।

খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরাও আজ ঢাকায় আসছেন। জানাজাকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ছিলেন।




  বিষয়:   খালেদা জিয়া  মানিক মিয়া অ্যাভিনিউ 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy