খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা পাঠালো ভারত

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। বুধবার (৩১

2025-12-31T14:04:56+00:00
2025-12-31T14:04:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা পাঠালো ভারত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ২:০৪ পিএম   (ভিজিট : ৭৭)
X

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। বুধবার (৩১ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বেগম জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে শোকবার্তা হস্তান্তর করেন।

এর আগে বেলা সাড়ে ১১টায় ঢাকায় পৌঁছে তিনি শেষ শ্রদ্ধা জানান। ভারতের বিশেষ বিমানবাহিনী ফ্লাইটে বাংলাদেশে পৌঁছলে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এম ফরহাদ হোসেন।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। বেলা ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৩টায় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হয়।

১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণকারী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy