কামারখাড়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

তৃণমূল পর্যায়ে জনঅংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত

2026-05-20T16:32:23+00:00
2026-05-20T16:32:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কামারখাড়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত
টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৪:৩২ পিএম   (ভিজিট : ৬৫)
উন্মুক্ত বাজেট সভা
X

উন্মুক্ত বাজেট সভা

তৃণমূল পর্যায়ে জনঅংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুর ১২টায় কামারখাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান হালদার। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কাউসার আহমেদ এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। 

বাজেট সভায় রাজস্ব আয় ধরা হয়েছে ২১ লাখ ১ হাজার ৫০০ টাকা, উন্নয়ন ১ কোটি ১৩ লাখ ৮ হাজার ৫৫৬ টাকা এবং  ব্যয় ধরা হয়েছে ২০ লাখ ৩৯ হাজার ৪৫০ টাকা  এবং রাজস্ব উদ্ধৃত্ত ৬২ হাজার ৫০ টাকা। 

এসময়  উপস্থিত ছিলেন উপজেলা গ্রাম আদালত সমন্বয়ক সালাউদ্দিন আহমেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রিয়াজুল ইসলাম সিয়াম, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মো. খোরশেদ শিকদার,  ইউপি সদস্য মনিরুজ্জামান, ইলিয়াস মুন্সী, মিজান মৃধা, নারী ইউপি সদস্য পারভীন ও সেলিনা বেগম, মালয়েশিয়া যুবদলের সাবেক কোষাধ্যক্ষ ও স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মো. আব্দুল হাকিম দেওয়ান, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ঝুমুর মল্লিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy