যশোরে দুর্ধর্ষ সন্ত্রাসী জিতুকে কুপিয়ে জখম, ঢাকায় রেফার

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোর শহরের বারান্দিপাড়া ফুলতলা মোড় এলাকায় দুর্ধর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ও একাধিক মামলার আসামি জিতু (৩৫) অজ্ঞাত সন্ত্রাসীদের

2026-07-23T11:28:04+00:00
2026-07-23T11:28:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যশোরে দুর্ধর্ষ সন্ত্রাসী জিতুকে কুপিয়ে জখম, ঢাকায় রেফার
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:২৮ এএম   (ভিজিট : ৩৭)
ফাইল ছবি
X

ফাইল ছবি

যশোর শহরের বারান্দিপাড়া ফুলতলা মোড় এলাকায় দুর্ধর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ও একাধিক মামলার আসামি জিতু (৩৫) অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় গুরুতর জখম হয়েছেন। তিনি শহরের মোল্লাপাড়া এলাকার সিরাজুল ইসলাম সিরার ছেলে।

বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে বারান্দিপাড়া ফুলতলা মোড়ে জিতুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুম বিল্লাহ জানান, জিতুর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য রাত প্রায় ১টার দিকে তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুম খান জানান, জিতু হত্যা, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলাসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় প্রায় এক ডজন মামলা রয়েছে।

হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy