পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

পাবনায় চাঞ্চল্যকর ট্রান্সফরমার চুরির ঘটনায় জড়িত একটি সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।এ সময়

2026-07-27T18:23:11+00:00
2026-07-27T18:23:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৬:২৩ পিএম   (ভিজিট : ৩৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পাবনায় চাঞ্চল্যকর ট্রান্সফরমার চুরির ঘটনায় জড়িত একটি সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ সময় চুরি হওয়া ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ ও চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকেলে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, সদর উপজেলার দোগাছী ইউনিয়নের চর কেশবপুর এলাকায় বিগত ১০ জুলাই রাতে বিআইডব্লিউটিসির সেচ প্রকল্পের একটি ১০ কেভি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর জেলা গোয়েন্দা শাখা তদন্ত শুরু করে।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ট্রান্সফরমারের কয়েল, কপার, টিনের কোর প্লেটসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। পাশাপাশি ট্রান্সফরমার কেটে খুলতে ব্যবহৃত হ্যাকসো, প্লাস, রেঞ্চ, গ্যাস কাটারসহ বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ট্রান্সফরমার চুরি করে মূল্যবান তামা ও অন্যান্য যন্ত্রাংশ বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। কৃষি সেচসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

পুলিশ সুপার মোহাম্মদ ছুফি জানান, চোরাই ট্রান্সফরমার উদ্ধার ও সংঘবদ্ধ চক্রের সদস্যদের গ্রেপ্তারের ঘটনাকে কৃষি ও বিদ্যুৎ অবকাঠামোর নিরাপত্তায় গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছে জেলা পুলিশ। এখন এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy