ত্রিপুরার মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা উপহার, তারেক রহমানের জন্য এলো ৭৮০ কেজি আনারস

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীতারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৭৮০

2026-07-29T16:17:20+00:00
2026-07-29T16:17:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা উপহার, তারেক রহমানের জন্য এলো ৭৮০ কেজি আনারস
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৪:১৭ পিএম   (ভিজিট : ৫৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৭৮০ কেজি আনারস পাঠিয়েছেন।

বুধবার (২৯ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে ১০০টি বক্সে করে (৬০০ পিছ) ভারতীয় কিউভেরাইটি জাতের আনারস বাংলাদেশে পাঠানো হয়। 
আখাউড়া সীমান্তের জিরো পয়েন্টে ভারতের ত্রিপুরা রাজ্যের হর্টিকালচার বিভাগের সহকারী পরিচালক ডা. প্রণী ভূষণ জমার্দিয়া আনুষ্ঠানিকভাবে আনারসগুলো বাংলাদেশে চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের প্রতিনিধি সজীব চক্রবর্তী এবং সহকারী কনস্যুলার কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাসের কাছে হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। ভারতের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন আগরতলার শ্রীমন্তপুর ও বিলোনিয়া স্থলবন্দরের ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ নন্দী, ৪২ বিএসএফ-এর ইনচার্জ শচীন কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর আনারস বহনকারী গাড়িটি আখাউড়া স্থলবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy