চট্টগ্রাম-কক্সবাজার রুটে চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস: রেল প্রতিমন্ত্রী

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানিয়েছেন, চট্টগ্রাম-কক্সবাজার রুটে যাত্রীসেবা আরও উন্নত করতে

2026-08-02T12:43:58+00:00
2026-08-02T12:43:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম-কক্সবাজার রুটে চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস: রেল প্রতিমন্ত্রী
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১২:৪৩ পিএম   (ভিজিট : ৬১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানিয়েছেন, চট্টগ্রাম-কক্সবাজার রুটে যাত্রীসেবা আরও উন্নত করতে ‘মহানগর এক্সপ্রেস’ নামে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা করছে সরকার। 

শনিবার (১ আগস্ট) চকরিয়ায় তমা কনস্ট্রাকশনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, নতুন ট্রেন চালুর মাধ্যমে এই গুরুত্বপূর্ণ পর্যটন ও অর্থনৈতিক করিডোরে যাত্রীদের যাতায়াত আরও সহজ, দ্রুত ও আরামদায়ক হবে।

প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, মুলত কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন বেসরকারি খাতে দেওয়ার সক্ষমতা যাচাই ও পরিদর্শনের জন্য প্রতিটি স্টেশনে সরেজমিনে পরিদর্শন এসেছেন। পাশাপাশি দেশের জলবায়ু ঠিক রাখার জন্য ২৫% বনভূমি দরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে পরিবেশ বান্ধব করে সাজানোর উদ্যোগ নিয়েছেন। 

তিনি বলেন, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার রেলপথ সড়ক তৈরির সময় বন বিভাগের ২ লাখ ৪০ হাজার গাছ কর্তন করা হয়েছিল এবং কিছু গাছ লাগানো হয়েছিল, ওই গুলো কি অবস্থায় রয়েছে এবং আরও কি পরিমান গাছ লাগানো যায় তা দেখে ব্যবস্থা নেওয়া হবে। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, প্রতিমন্ত্রী বলেন, চকরিয়া অঞ্চলের মানুষ ঢাকার সাথে যোগাযোগের সহজ হওয়ার জন্য মহানগর এক্সপ্রেস নামে আরও একজোড়া ট্রেন চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে সংযুক্ত করা হবে। এই অঞ্চলের যাত্রী সাধারণ চকরিয়া থেকে উঠে যথাসময়ে চট্টগ্রাম পৌঁছে ঢাকাগামী ট্রেনে উঠার সহজ ব্যবস্থা করা হবে।

এদিকে চকরিয়া, ডুলাহাজারা ও হারবাং সহ প্রতিটি স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য পর্যাপ্ত লাইটিং ও রেলওয়ে পুলিশিং ব্যবস্থা সংক্রান্ত এক প্রশ্নের সাথে প্রতিমন্ত্রী একাত্মতা পোষন করে এবিষয়ে মন্ত্রণালয়ের আলোচনা করে সমাধানের ব্যবস্থা নিবেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy