পাবনার ঈশ্বরদীতে শিশু ধর্ষণের অভিযোগে অটোভ্যান চালক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

পাবনার ঈশ্বরদী উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক অটোভ্যান চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার রাতে তাকে বাড়ি

2026-08-02T13:51:40+00:00
2026-08-02T13:51:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পাবনার ঈশ্বরদীতে শিশু ধর্ষণের অভিযোগে অটোভ্যান চালক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১:৫১ পিএম   (ভিজিট : ৩৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক অটোভ্যান চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত মাসুদ রানা মদন উপজেলার বহরপুর কান্দিপাড়া গ্রামের মৃত রজব আলীর ছেলে। তিনি পেশায় একজন অটোচালক। 

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে অভিযুক্ত শিশুটিকে চকলেটসহ বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে আসছিলেন। 

গত শুক্রবার দুপুরে শিশুটি প্রাইভেট পড়তে অভিযুক্তের বাড়িতে যায় এবং বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে অভিযুক্ত শিশটিকে একটি নির্জন কক্ষে নিয়ে ধর্ষণ করেন। এ সময় রক্তাক্ত অবস্থায় শিশুটি বিষয়টি পরিবারের সদস্যদের জানালে শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরে সেদিন রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদ রানা মদনকে গ্রেপ্তার করে পুলিশ।

রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy