প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৮:৩১ পিএম (ভিজিট : ২৮)

X
সংগৃহীত ছবি
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের (বিসিসিটি) নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী রওনাকুল ইসলাম টিপু রোববার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু ট্রাস্টের অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোকে অধিকতর স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতার সঙ্গে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও জনকল্যাণমুখী করতে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে।
এর আগে গত ২৩ জুলাই রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে কাজী রওনাকুল ইসলাম টিপুকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। তিনি গ্রেড-২ পদমর্যাদায় এ দায়িত্ব পালন করবেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে ট্রাস্টের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।