রাজবাড়ীতে বাসের সাথে থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ চালক নিহত, আহত -৫

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ী -কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী পাইকারা মোড়ে দুপুর দেড় টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহন

2026-08-03T15:41:15+00:00
2026-08-03T15:41:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে বাসের সাথে থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ চালক নিহত, আহত -৫
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৩:৪১ পিএম   (ভিজিট : ২০)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

রাজবাড়ী -কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী পাইকারা মোড়ে দুপুর দেড় টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহন ও রাজবাড়ীগামী যাত্রীবাহী একটি থ্রি হুইলার (মাহিন্দ্রা) মুখোমুখি সংঘর্ষ ঘটে।

সংঘর্ষে মাহিন্দ্রা চালক মোঃ বাবলু শেখ নিহত হয়েছে এ ঘটনায় একই পরিবারের চারজন সহ আরও ৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

নিহত মোঃ বাবলু শেখ কালুখালী উপজেলা মাজবাড়ি ইউনিয়নের করদি গ্রামের সাদেক ডাক্তারের ছেলে।

স্থানীয়রা জানান, রাজবাড়ী থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনটি ওভারটেক করার সময় মাহিন্দ্রার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মাহিন্দ্রাটি দুমড়ে মুচরে যায়। পরে ফায়ার সার্ভিস এসে গাড়িতে থাকা যাত্রীদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পাংশা সরকারি হাসপাতালের চিকিৎসক ডা: শরিফুল ইসলাম বলেন, সিএনজি চালককে মৃত অবস্থায় পেয়েছি বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাংশা হাইওয়ে থানার এস আই নীলোৎপল জানান, ঘটনার সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে গাড়ি উদ্ধারের কাজ করছি। এঘটনায় মাহিন্দ্রা চালক নিহত হয়েছে, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy