প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১১:৫৫ এএম (ভিজিট : ১৪)

X
রাশেদ খান
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি আজ ৪ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোষ্টে এই সমালোচনা করেন।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ সমালোচনা করে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোষ্টে তিনি বলেন, আপনি এখন ৫ মাসের সরকারকে দোষ দিচ্ছেন। অথচ আপনারা প্রায় ২ বছর ক্ষমতায় ছিলেন। ক্ষমতা আপনাদের হাতেই ছিল, ড. ইউনূসের হাতেও ছিল। তাহলে বিচার করলেন না কেন? তদন্ত করলেন না কেন? মাতুয়াইলে ১৭ জন শহীদের কবর—একদিনের জন্যও সেখানে গেলেন না কেন? এক শহীদের বাবা জুলাইয়ের কথিত বিক্রেতাদের উদ্দেশে এসব কথাই বলছিলেন। এরপর সবাই তাকে থামাতে এগিয়ে আসে। কারণ মঞ্চে বসে থাকা জুলাইয়ের কথিত বিক্রেতাদের মুখ কালো হয়ে গিয়েছিল।
তিনি আরও বলেন, জুলাইয়ের কথিত বিক্রেতারা মনে করে, জনগণ বোকা। একসময় তারা কল্পনাও করতে পারেনি কেন জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। তারা কি ভেবেছিল, শুধু তাদের কারণেই প্রধানমন্ত্রী বা মন্ত্রী হওয়ার সুযোগ এসেছে? যদি তারা এতই শক্তিশালী হয়, তাহলে তাদের কারণেই নেপালের তরুণদের ক্ষমতায় আসা উচিত। কিন্তু ক্ষমতা তো দূরের কথা, সংসদীয় রাজনীতি টিকিয়ে রাখার জন্যও তারা যেন জামায়াতের ওপর ভর করছে।
তিনি লিখেন, অথচ নাহিদ ইসলাম বলেছিলেন, “আমি যা-ই করি না কেন, জামায়াতের সঙ্গে কোনো জোট করব না। এ দেশের মানুষ জামায়াতের নেতৃত্ব মেনে নেবে না।” অথচ আজ নাহিদ ইসলাম নিজেই জামায়াতের আমিরের নেতৃত্ব মেনে নিয়েছেন। ভাই, জামায়াতের হয়ে খেলতে আসবেন না। মানুষ আপনাদের ১৮ মাসের ইতিহাস ভুলে যায়নি। আমরা জানি আপনারা কেমন। বিএনপির ক্ষমতার যদি ১ শতাংশও আপনাদের হাতে থাকত, তাহলে আমাদের এই দেশে থাকতে দিতেন না। ১৮ মাসের অহংকার এবং মানুষকে হেয় করার পাপের মূল্য এভাবেই দিতে হবে।