প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ২:১৩ পিএম আপডেট: ০৪.০৮.২০২৬ ২:১৪ পিএম (ভিজিট : ২৯)

X
ছবি: প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ক্যান্টনমেন্ট মোড় এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয় এবং দুইজন আহত হয়েছে।
মঙ্গলবার ৪ আগস্ট ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ পিকআপে আটকে পড়া তিন জনকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক মোঃ মজনু মিয়াকে মৃত ঘোষণা করেন।
তিনি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কয়ড়া পাটাদহ গ্রামের জহুরুল আকন্দের ছেলে। মুমূর্ষু অবস্থায় দুইজন জন কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশও
প্রত্যক্ষদর্শী জানায় উপজেলার টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে ঢাকা অভিমুখে একটি বাস ঘাটাইল ক্যান্টনমেন্ট মোড়ে পাশকাটিয়ে যাওয়ার সময়, জামালপুর অভিমুখে একটি পিক-আপের মুখোমুখি সংঘর্ষে হয়।
ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) এলাহী দুর্ঘটনার সত্যতা স্বীকার করে জানান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।