জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সদরপুরে আলোচনা সভা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধ

সারাবাংলা

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব

2026-08-05T19:29:37+00:00
2026-08-05T19:29:37+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সদরপুরে আলোচনা সভা
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধ
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৭:২৯ পিএম   (ভিজিট : ১১)
ছবি প্রতিনিধি
X

ছবি প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে   সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শরীফ শাওন এবং উপস্থিত ছিলেন সদরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম এবং নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধ ও গণআন্দোলনের চেতনা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, জাতির গৌরবময় ইতিহাস সংরক্ষণ এবং দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠি শেষে জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy