গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শেরপুরে ১১ দলের স্মারকলিপি

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

2026-08-06T17:38:11+00:00
2026-08-06T17:38:11+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শেরপুরে ১১ দলের স্মারকলিপি
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৫:৩৮ পিএম   (ভিজিট : ১৩)
শেরপুরে ১১ দলের স্মারকলিপি
X

শেরপুরে ১১ দলের স্মারকলিপি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে শেরপুরে স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য ও জেলা জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ২টায় শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিনের কাছে স্মারকলিপি জমা দেন ১১ দলের নেতারা। জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর এ স্মারকলিপি পাঠানো হয়।

স্মারকলিপি প্রদানকালে ১১ দলের পক্ষে নেতৃত্ব দেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া (ভিপি)।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও শেরপুর পৌরসভার মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল বাতেন, ডা. আনোয়ার হোসাইন, মাওলানা আব্দুল আওয়াল, জেলা শ্রমিক কল্যাণের সভাপতি আব্দুল, সদর উপজেলা আমীর মাওলানা আতাউর রহমান, শহর আমীর মাওলানা নুরুন আমিন, জেলা ছাত্রশিবিরের সভাপতি মাশহারুল ইসলাম মিল্লাত, শেরপুর লইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট আশিকুজ্জামান বুলবুল, মাওলানা নুরে আলম সিদ্দিকী, ডা. হাসানুজ্জামান, আমিনুর রসুল, সফিউল ইসলাম স্বপনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy