জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী

জাবি প্রতিনিধি

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়নের জন্য শিগগিরই পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি বিশেষ কারিগরি দল (টেকনিক্যাল টিম) পাঠানো

2026-08-06T21:35:06+00:00
2026-08-06T21:35:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী
জাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৯:৩৫ পিএম   (ভিজিট : ১৭)
পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি
X

পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়নের জন্য শিগগিরই পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি বিশেষ কারিগরি দল (টেকনিক্যাল টিম) পাঠানো হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, এমপি।

বৃহস্পতিবার  জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর দুই বছর পূর্তি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং উপাচার্য খাল পুনঃখননের বিষয়ে বিশেষ অনুরোধ জানিয়েছেন। বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট সচিবের কাছে পাঠানো হয়েছে। খুব শিগগিরই একটি বিশেষ টেকনিক্যাল টিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসে প্রয়োজনীয় সমীক্ষা ও কারিগরি প্রস্তুতির কাজ করবে। এরপর পানিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে বিশ্ববিদ্যালয়ে খাল পুনঃখনন কর্মসূচি শুরু করা হবে।

তিনি আরও বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী সারা দেশে অন্তত ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। এ কর্মসূচির মাধ্যমে কৃষি, পরিবেশ, জলবায়ুর ভারসাম্য, সেচব্যবস্থা, নৌপথে যোগাযোগ, কর্মসংস্থান এবং ভূগর্ভস্থ পানির স্তর পুনরুদ্ধারে ইতিবাচক প্রভাব পড়বে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামছুল আলম।








Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy