ধলাসীমান্তে ৫ জনকে পুশইন করার চেষ্টা রুখে দিল বিজিবি

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা বিওপি সীমান্ত দিয়ে পাঁচজনকে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আন্তর্জাতিক সীমান্তের

2026-08-07T13:25:25+00:00
2026-08-07T13:25:25+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ধলাসীমান্তে ৫ জনকে পুশইন করার চেষ্টা রুখে দিল বিজিবি
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১:২৫ পিএম   (ভিজিট : ৯)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা বিওপি সীমান্ত দিয়ে পাঁচজনকে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আন্তর্জাতিক সীমান্তের ১৩৫/৪-এস নম্বর পিলার এলাকা দিয়ে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা বাঁধা দেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, ওই ব্যক্তিরা এখনো কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, আজ ভোর সাড়ে চারটার দিকে ভারতের দিক থেকে কাঁটাতারের কাছে কয়েকজনের উপস্থিতি লক্ষ্য করেন টহলরত সদস্যরা। এরপর ধলা বিওপির টহল দল তাদের বাধা দিয়ে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। পুশইনের চেষ্টায় থাকা পাঁচজনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী বলে জানা গেছে। তারা বর্তমানে কাঁটাতারের ওপারে ভারতীয় অংশে অবস্থান করছেন।

এ বিষয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy