নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরে বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভায় পিস্তলসহ এক

2026-08-07T19:57:33+00:00
2026-08-07T21:19:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৭:৫৭ পিএম  আপডেট: ০৭.০৮.২০২৬ ৯:১৯ পিএম  (ভিজিট : ৪৬৮)
আটক তানিম হোসেন
X

আটক তানিম হোসেন

নাটোরে বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভায় পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। 

আজ শুক্রবার (৭ আগস্ট) বিকেলে দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এক পথসভা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক যুবক শহরের কানাইখালী মহল্লার শামসুল আলমের ছেলে তানিম হোসেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক যুবকের সঙ্গে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর দুইবার ধাক্কা লাগে।

পরে মন্ত্রী মঞ্চ থেকে নেমে আমার সময় তার আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশ তাকে আটক করে।

ওসি জানান, আটক যুবকের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তাকে বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy