ঢাবির হলে ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে মারধর, শিক্ষার্থী বহিষ্কার

অনলাইন ডেস্ক

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে মারধর ও ধাক্কাধাক্কি ঘটনায় এক শিক্ষার্থীকে ছয় মাসের

2026-08-08T09:17:22+00:00
2026-08-08T09:17:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঢাবির হলে ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে মারধর, শিক্ষার্থী বহিষ্কার
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৯:১৭ এএম   (ভিজিট : ৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে মারধর ও ধাক্কাধাক্কি ঘটনায় এক শিক্ষার্থীকে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে। 

একই সঙ্গে তার বরাদ্দকৃত সিটও বাতিল করেছে হল প্রশাসন। সম্প্রতি বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী রেজার সই করা এক নোটিশে এই সিদ্ধান্ত জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহফুজকে ৬ আগস্ট ২০২৬ থেকে পরবর্তী ছয় মাসের জন্য বিজয় একাত্তর হল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি যমুনা ব্লকের ৯০০৫ (সি-২) নম্বর কক্ষে তার বরাদ্দ করা সিটও বাতিল করা হয়েছে।

আরও বলা হয়েছে, গত ১৯ জুলাই ২০২৬ দিবাগত রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে বিজয় একাত্তর হলের যমুনা ব্লকের অতিথি কক্ষ-সংলগ্ন ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে আবাসিক শিক্ষার্থী ও ছাত্রদলের আহ্বায়ক সদস্য আহমেদ শাহরিয়ার নীড়ের সঙ্গে তার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। নীড় টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং যমুনা ব্লকের ৪০০৬ (সি-২) নম্বর কক্ষে অবস্থান করতেন।

জানা গেছে, মাহফুজ ঢাবির বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী। ঘটনার পর সে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ ওঠে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন মাহফুজ। অন্যদিকে ছাত্রশিবিরের সঙ্গে তার কোনো সাংগঠনিক সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির।

সংগঠনটির প্রচার ও মিডিয়া সম্পাদক মো. মিফতাহুল হোসাইন আল মারুফ জানান, মাহফুজের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের কোনো সাংগঠনিক সংশ্লিষ্টতা নেই। তিনি বলেন, আমি বিশ্ববিদ্যালয় সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট করছি, মাহফুজের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের কোনো সাংগঠনিক সংশ্লিষ্টতা নেই।

এর আগে, ঘটনার পর হল প্রশাসন তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে আব্দুল্লাহ আল মাহফুজের সংশ্লিষ্টতার সত্যতা পাওয়া গেছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। হল প্রশাসনের ভাষ্য, তার কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয় ও হলের শৃঙ্খলার পরিপন্থি হওয়ায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy