ফ্লু প্রতিরোধে নতুন যুগ, অনুমোদন পেল বিশ্বের প্রথম এমআরএনএ টিকা

বুলেটিন ডেস্ক

আন্তর্জাতিক

করোনাভাইরাসের টিকার পর এবার ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধেও এমআরএনএ প্রযুক্তির টিকা অনুমোদন পেয়েছে। যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্নার তৈরি এ

2026-08-08T10:42:16+00:00
2026-08-08T10:42:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফ্লু প্রতিরোধে নতুন যুগ, অনুমোদন পেল বিশ্বের প্রথম এমআরএনএ টিকা
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১০:৪২ এএম   (ভিজিট : ৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

করোনাভাইরাসের টিকার পর এবার ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধেও এমআরএনএ প্রযুক্তির টিকা অনুমোদন পেয়েছে। যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্নার তৈরি এ টিকার নাম ‘এমফ্লুসিভা’, যা বিশেষ করে প্রবীণদের জন্য তৈরি করা হয়েছে।

মডার্নার দাবি, এমআরএনএ প্রযুক্তিতে তৈরি এই টিকা প্রচলিত ফ্লু টিকার তুলনায় শরীরে বেশি অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম। একই সঙ্গে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের একাধিক ধরনের সংক্রমণ প্রতিরোধে এটি কার্যকর হতে পারে বলে গবেষণায় উঠে এসেছে।

প্রাথমিকভাবে ৫০ থেকে ৬৪ বছর বয়সিদের জন্য টিকাটির অনুমোদন দেওয়া হয়েছে। ৬৫ বছর বা তার বেশি বয়সিদের জন্যও এর অনুমোদন চাওয়া হয়েছে।

বয়স বাড়ার সঙ্গে ইনফ্লুয়েঞ্জা ও নিউমোনিয়ার মতো শ্বাসতন্ত্রের সংক্রমণ গুরুতর হয়ে উঠতে পারে। বিশেষ করে প্রবীণদের ক্ষেত্রে এসব সংক্রমণ কখনো কখনো প্রাণঘাতীও হয়। এই ঝুঁকি কমাতেই নতুন টিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করছেন গবেষকেরা।

টিকাটির পরীক্ষামূলক প্রয়োগে দেখা গেছে, প্রচলিত ফ্লু টিকার তুলনায় এমফ্লুসিভা ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধে বেশি কার্যকর। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের একাধিক ধরন থেকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রেও টিকাটি কার্যকর বলে দাবি করেছে মডার্না।

এমআরএনএ প্রযুক্তি বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পায় করোনাভাইরাসের টিকা তৈরির মাধ্যমে। এই প্রযুক্তিতে শরীরের কোষকে নির্দিষ্ট ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধী ব্যবস্থা গড়ে তুলতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী সময়ে একই প্রযুক্তি ব্যবহার করে ক্যানসারসহ বিভিন্ন রোগের চিকিৎসা ও প্রতিরোধ নিয়ে গবেষণা শুরু হয়।

প্রবীণদের ক্ষেত্রে নিউমোনিয়ার ঝুঁকিও বিশেষভাবে উদ্বেগের বিষয়। ভারতের দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (এমস) এক সমীক্ষায় দেখা গেছে, পাঁচ বছরের কম বয়সী শিশু ও ৬৫ বছরের বেশি বয়সীরা নিউমোনিয়ায় সবচেয়ে বেশি আক্রান্ত হন। এ বয়সীদের মধ্যে মৃত্যুর ঝুঁকিও তুলনামূলক বেশি।

গবেষকদের মতে, এমআরএনএ প্রযুক্তির এই ফ্লু টিকা কার্যকরভাবে ব্যবহার করা গেলে প্রবীণদের ইনফ্লুয়েঞ্জাসহ ভাইরাসজনিত শ্বাসতন্ত্রের রোগের ঝুঁকি কমানো সম্ভব হতে পারে। একই সঙ্গে গুরুতর সংক্রমণ ও হাসপাতালে ভর্তি হওয়ার হার কমাতেও এটি ভূমিকা রাখতে পারে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy