খুলনায় ইয়াবার বিশাল চালান জব্দ, র‍্যাবের হাতে আটক ৪

খুলনা ব্যুরো

সারাবাংলা

খুলনা শহরের মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫৮টি ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।শুক্রবার (৭ আগস্ট) সকাল

2026-08-08T13:32:24+00:00
2026-08-08T13:34:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
খুলনায় ইয়াবার বিশাল চালান জব্দ, র‍্যাবের হাতে আটক ৪
খুলনা ব্যুরো
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:৩২ পিএম  আপডেট: ০৮.০৮.২০২৬ ১:৩৪ পিএম  (ভিজিট : ১৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

খুলনা শহরের মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫৮টি ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। 

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

র‍্যাব-৬ সদর কোম্পানি জানায়, গ্রেপ্তাকৃত ব্যক্তিরা হলেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুঁটিখালী গ্রামের নাসির উদ্দীন সেন্টু (৩৭), তার স্ত্রী সাফিয়া বেগম (৩২) এবং কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকার মারিয়াম (২০) ও আয়শা।

র‍্যাবের দাবি, অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা ৩ হাজার ৯৫৮টি।

র‍্যাব-৬ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy