ঝিনাইগাতীতে মাদকের বড় চালান জব্দ, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাল কারবারিরা!

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের ঝিনাইগাতীতে প্রায় ৬০০ বোতল ভারতীয় মাদক জব্দ করেছে পুলিশ। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ১৬ লাখ ৭৬

2026-08-08T17:29:22+00:00
2026-08-08T17:29:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঝিনাইগাতীতে মাদকের বড় চালান জব্দ, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাল কারবারিরা!
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৫:২৯ পিএম   (ভিজিট : ৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে প্রায় ৬০০ বোতল ভারতীয় মাদক জব্দ করেছে পুলিশ। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ১৬ লাখ ৭৬ হাজার টাকা। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাদক কারবারিরা।

শনিবার ভোরে উপজেলার সীমান্তবর্তী ছোট গজনী এলাকায় এ অভিযান চালানো হয়। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদের নেতৃত্বে এসআই কানাই লাল চক্রবর্তীসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, ছোট গজনী এলাকায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মাদক পাচারের উদ্দেশ্যে একত্রিত করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৮টি ব্র্যান্ডের প্রায় ৬০০ বোতল ভারতীয় মাদক জব্দ করা হয়।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর মোহাম্মদ  বলেন, জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy