লাখাইয়ে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের লাখাই থানা পুলিশের একটি চৌকস টিম বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক

2026-08-08T18:52:34+00:00
2026-08-08T18:52:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
লাখাইয়ে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৬:৫২ পিএম   (ভিজিট : ৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের লাখাই থানা পুলিশের একটি চৌকস টিম বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। 

আজ শনিবার (৮ আগস্ট) ভোর ৫টা ১০ মিনিটে উপজেলার বুল্লা সড়ক বাজারের গিরেন্দ্র মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫৩৩ পিস ইয়াবা ছাড়াও মাদক বিক্রির নগদ ১,৫০০ (পনেরশত) টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামের আজম আলীর ছেলে মোঃ জুটন মিয়া (৩৮) এবং মধ্য সিংহগ্রামের মোঃ গাজন মিয়ার ছেলে মোঃ নাঈম হোসেন ওরফে আকাশ (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার পুলিশ সুপারের দিক-নির্দেশনায় এবং লাখাই থানার অফিসার ইনচার্জের (ওসি) শরিফ আহমেদের  নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বুল্লা সড়ক বাজার এলাকায় এই সফল অভিযান চালানো হয়।

সুত্রে জানা যায়,  গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় প্রত্যক্ষভাবে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন।

লাখাই থানা ওসি শরিফ আহমেদ তথ্যের  নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy