গাজীপুরে ৪২৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার-২

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরে ৪২৯ বোতলে ২৭৭.৫ লিটার অবৈধ বিদেশি মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।শনিবার দুপুরে জেলার জয়দেবপুর থানার ভবানীপুর বাজার

2026-08-08T19:01:47+00:00
2026-08-08T19:01:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গাজীপুরে ৪২৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার-২
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৭:০১ পিএম   (ভিজিট : ৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গাজীপুরে ৪২৯ বোতলে ২৭৭.৫ লিটার অবৈধ বিদেশি মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। 

শনিবার দুপুরে জেলার জয়দেবপুর থানার ভবানীপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মিনি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- শেরপুরের মৃত সিরাজ উদ্দিনের ছেলে মো. সুমন আহমেদ (২৮) ও একই জেলার মো. ছমীর আলীর ছেলে মো. জাহাঙ্গীর আলম (২০)।
র‌্যাব-১ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) শাহ আলম বলেন, র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্প জানতে পারে শেরপুর থেকে বিপুল পরিমান মাদক নিয়ে একটি মিনি কাভার্ডভ্যান গাজীপুরের দিকে আসছে। পরে ভবানীপুর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। এক পর্যায়ে দুপুর পৌণে ১২ টার দিকে একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করলে আভিযানিক দল গাড়ির গতিরোধ করে। পরে গাড়ি তল্লাশি করে ৪২৯ বোতল (২৭৭.৫ লিটার) অবৈধ বিদেশী মদসহ ওই দুইজন মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তাারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy