প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৭:০৫ পিএম (ভিজিট : ৭)

X
ছবি: প্রতিনিধি
নওগাঁর পোরশায় উপজেলা যুবদলের আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।
মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসাবে এর উদ্বোধন করা হয়। এ উপলক্ষে সরাইগাছি মোড়ে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক ইকবাল হাসান শাহ্।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্, সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম ও সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী।
সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ।
এসময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক শাকিল জাবেদ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন বাবু, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম গামা, গাঙ্গুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরমোহাম্মদ, নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন, ভারপ্রাপ্ত সালাউদ্দিন আহম্মেদসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান অতিথি সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান পুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপন করেন এবং জালুয়া-পূর্বগ্রাম ৩.২ কিলোমিটার কাঁচা রাস্তা পরিদর্শন করেন এবং যতদ্রুত সম্ভব পাকা করনের ব্যবস্থা গ্রহণের জন্য বলেন। পরে তিনি ইলাম গ্রামের এক আলোচনা সভায় যোগদান করেন।