প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৭:২৫ পিএম (ভিজিট : ৪)

X
স্বেচ্ছায় সংশ্লিষ্ট দলীয় পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত
গোপালগঞ্জের মুকসুদপুরে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগের দুই নেতা দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টায় লিখিত পদত্যাগপত্রের মাধ্যমে তারা নিজ নিজ পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
পদত্যাগকারী দুই নেতা হলেন—মুকসুদপুর পৌর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন এবং ৫নং ওয়ার্ড গোপীনাথপুর আওয়ামী লীগের সহ-সভাপতি এফএম মামুন এম মামুন।
পদত্যাগপত্রে দুই নেতা উল্লেখ করেন, বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে তারা নিজ নিজ দলীয় পদে দায়িত্ব পালন করতে পারছেন না। এ কারণে তারা নিজ ইচ্ছায় ও স্বেচ্ছায় সংশ্লিষ্ট দলীয় পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
লিখিত পদত্যাগপত্রের মাধ্যমেই তারা আনুষ্ঠানিকভাবে নিজ নিজ পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।