আওয়ামী লীগ দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার

সারাবাংলা

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিষ্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে

2026-08-08T19:40:51+00:00
2026-08-08T19:40:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আওয়ামী লীগ দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৭:৪০ পিএম   (ভিজিট : ৯)
ব্যারিষ্টার ফারজানা শারমীন পুতুল
X

ব্যারিষ্টার ফারজানা শারমীন পুতুল

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিষ্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করে ফেলেছে । বর্তমান সরকার শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের শারিরিক ও মানসিক উৎকর্ষতার কাজ শুরু করেছি।

প্রতিমন্ত্রী শনিবার নাটোরের লালপুরের বেলায়েত খান উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত ১৭ বছর ধরে এদেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করে রাখা হয়েছে। ফলে মানসিক শক্তি হারিয়ে হতাশা থেকে তারা অনলাইন জুয়া আর মাদকের ভয়াল ছোবলের শিকার হয়েছে। ফ্যাসিবাদী শাসক প্রকৃত শিক্ষা থেকে শিক্ষার্থীদের বঞ্চিত করেছে। কারণ প্রকৃত শিক্ষা পেলে তারা কথা বলতে শিখবে, মেরুদন্ড সোজা করে অন্যায়ের প্রতিবাদ করতে শিখবে।

ফারজানা শারমীন বলেন, বিগত ১৭ বছর শিক্ষার্থীদের মাথায় পড়াশুনার বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, জিপিএ ফাইভ প্রাপ্তির যুদ্ধ ক্ষেত্রের যোদ্ধা করা হয়েছে। অনেক শিক্ষার্থী এই চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যাও করেছে। আমরা এমন শিক্ষা ব্যবস্থা চাই না। আমরা চাই, আনন্দমুখর পরিবেশে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহন করবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি তাদের মানসিক উৎকর্ষতার জন্যে পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে গুরুত্ব প্রদান করেছেন। এজন্যে টেলিভিশনে নতুন কুঁড়ি আয়োজন করেছেন। নতুন কুঁড়ির শিল্প-সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার গন্ডি পেরিয়ে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা সারা দেশের খেলার মাঠে পৌঁছে গেছে। আমরা চাই, সৃজনশীল কার্যক্রমের চর্চা এবং প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের শারিরিক ও মানসিক উৎকর্ষতা সাধিত হবে। তাদের শারিরিক ও মানষিক উৎকর্ষতার মাধ্যমে বুদ্ধিদীপ্ত মেধাবী জাতি গড়ে উঠবে।

প্রতিমন্ত্রী এর আগে উপজেলার এবি ইউনিয়ন বিএনপি’র কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। কর্মী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশীদ পাপ্পু এবং গোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy