মেসির বাবার মৃত্যু নিয়ে যা জানাল আন্তর্জাতিক গণমাধ্যম

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর খবর রটিয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এলএম টেনের বাবার মৃত্যু নিয়ে ব্যাপক

2026-08-08T19:47:22+00:00
2026-08-08T19:59:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মেসির বাবার মৃত্যু নিয়ে যা জানাল আন্তর্জাতিক গণমাধ্যম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৭:৪৭ পিএম  আপডেট: ০৮.০৮.২০২৬ ৭:৫৯ পিএম  (ভিজিট : ১২)
মেসির বাবা হোর্হে মেসি
X

মেসির বাবা হোর্হে মেসি

লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর খবর রটিয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এলএম টেনের বাবার মৃত্যু নিয়ে ব্যাপক তোলপাড় ও বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। ৬৮ বছর বয়সী হোর্হে মেসির জীবনাবসানের খবরটি ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর বিশ্বজুড়েই ফুটবলপ্রেমীদের মনে তৈরি হয় চরম উদ্বেগ ও কৌতূহল।

যার সূত্রপাত ঘটে মূলত আর্জেন্টিনার স্থানীয় কিছু সংবাদমাধ্যমের খবরের ওপর ভিত্তি করে। বিশেষ করে ‘ইনফোবে’ এবং ‘রোসারিও৩’-এর মতো কয়েকটি প্ল্যাটফর্ম দাবি করে, দীর্ঘ কয়েক মাস ধরে প্রাণঘাতী ও জটিল ব্যাধির সাথে লড়াই করার পর নিজের জন্মশহর রোজারিওর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন হোর্হে মেসি।

আর্জেন্টিনার একাধিক সংবাদমাধ্যমের বরাতে মেসির বাবার মৃত্যুর তথ্য জানিয়ে সংবাদ প্রকাশ করেছে ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডটকমও। যদিওবা আন্তর্জাতিকভাবে বড় সংবাদমাধ্যম বিবিসি বা রয়টার্সের মতো প্রতিষ্ঠান এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি।

পরবর্তীতে কাতালুনিয়া রেডিও-সহ বেশ কিছু আঞ্চলিক প্ল্যাটফর্মও আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই খবরটি প্রকাশ করে। তবে খবরটি ছড়িয়ে পড়ার পরপরই এর সত্যতা নিয়ে দেখা দেয় বড় ধরনের প্রশ্নচিহ্ন। কারণ, গুঞ্জন শুরু হলেও এখন পর্যন্ত লিওনেল মেসি, তার পরিবার কিংবা ইন্টার মায়ামি ক্লাবের পক্ষ থেকে কোনো প্রকার দাপ্তরিক বা আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। এমনকি আন্তর্জাতিক স্তরের মূলধারার কোনো শীর্ষস্থানীয় বিশ্বখ্যাত সংবাদমাধ্যমও এই তথ্যের কোনো সত্যতা নিশ্চিত করেনি।

বিশ্ব ফুটবলের এত বড় এক তারকার বাবার জীবনাবসানের মতো খবর সরাসরি অফিশিয়াল নিশ্চিতকরণের দাবি রাখে। ফলে এখন পর্যন্ত মেসির বাবার মৃত্যুর খবরটি সম্পূর্ণ সঠিক কি না নিশ্চিত নয়। স্প্যানিশ দৈনিক মার্কা সহ আরও কিছু প্রচারমাধ্যমও খবরটি প্রকাশ করেছে ইনফোবের বরাতে। যদিও এখন পর্যন্ত আর্জেন্টিনার অন্য কোনো সংবাদমাধ্যম বা মেসির পরিবার বিষয়টি নিশ্চিত করেনি।

এর আগে ২০২৬ বিশ্বকাপের মাঝপথেও লিওনেল মেসির বাবার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। যদিওবা পরে তা মিথ্যা প্রমাণিত হয়। সদ্য সমাপ্ত বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে গোল করার পর কান্নায় ভেঙে পড়েছিলেন মেসি। হ্যাটট্রিক করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেসি জানিয়েছিলেন, তিনি ব্যক্তিগত একটা কঠিন সময় পার করছেন।

এর কিছুদিন পর মেসি পরিবার এক বিবৃতিতে জানিয়েছিল, সিনিয়র মেসি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন এবং অবস্থার উন্নতি হচ্ছে। বিশ্বকাপ শেষেই নিজের শহর রোজারিওতে গিয়েছিলেন মেসি। বাবার সঙ্গে সময় কাটিয়ে আবার ফেরেন ইন্টার মায়ামির হয়ে অনুশীলনে, এর মধ্যে খেলেছেন মায়ামির হয়ে।

ব্যবসায়ী ও মেসির দীর্ঘদিনের ব্যক্তিগত প্রতিনিধি (এজেন্ট) হোর্হে মেসি ছিলেন সেলিয়া কুচ্চিতিনির স্বামী এবং লিওনেল মেসি, রদ্রিগো, মাতিয়াস ও মারিয়া সোলের বাবা। মাঠের বাইরে ছেলের ক্যারিয়ারের প্রতিটি সিদ্ধান্তে অভিভাবকের ভূমিকা পালন করতেন তিনি।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy