প্রকাশ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ৭:৩১ পিএম (ভিজিট : ২৯৬)

X
শ্রীমঙ্গলের হাইল-হাওর সংলগ্ন পশ্চিম ভাড়াউড়া এলাকায় ৫ টি পরিযায়ি পাখি শিকারের অপরাধে এক ব্যক্তিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত ৫টি পাখির মধ্যে জীবিত ৪টি পাখি অবমুক্ত করে দেয়া হয় ও পাখি শিকারে ব্যবহৃত জাল ঘটনাস্থলে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মৃত একটি পাখিকে মাটিচাপা দেয়া হয়।
শ্রীমঙ্গলের সহকারি কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার জানান, আজ ভোরে শ্রীমংগল উপজেলার হাইল-হাওর সংলগ্ন পশ্চিম ভাড়াউড়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। তিনি বলেন, এ সময় ৫টি বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি শিকারের অপরাধে খাজা মিয়া নামক এক ব্যক্তিকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং পাখি ও পাখি শিকারে ব্যবহৃত জাল জব্দ করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গলের সহকারি কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও র্যাব-৯ এর একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাবু/জেএম