ঢাবির কলা অনুষদের ১৮৬ শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ১৮৬ জন শিক্ষার্থীকে ডিনস

2022-12-27T20:43:52+00:00
2022-12-27T20:43:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঢাবির কলা অনুষদের ১৮৬ শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ৮:৪৩ পিএম   (ভিজিট : ৩১৪)
X

স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ১৮৬ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এছাড়া, পুস্তক রচনা ও গবেষণা কর্মের জন্য অনুষদের ৭ জন শিক্ষককে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন।

অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছিরের সভাপতিত্বে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

এমিরিটাস অধ্যাপক ড. এ.এফ. সিরাজুল ইসলাম চৌধুরী সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন। বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন অ্যাওয়ার্ডপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক। অনুষ্ঠান সঞ্চালন করেন সহযোগী অধ্যাপক মাহমুদুর রহমান। 

বাবু/এসআর





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy