ঢাবির রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনের তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের ২৫ জন প্রতিনিধি নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ১৮ মার্চ ২০২৩

2022-12-30T14:13:05+00:00
2022-12-30T14:13:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঢাবির রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনের তারিখ নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ২:১৩ পিএম   (ভিজিট : ২৭৪)
X

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের ২৫ জন প্রতিনিধি নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ১৮ মার্চ ২০২৩ ঢাকার কেন্দ্রসমূহে এবং ৪ মার্চ ও ১১ মার্চ তারিখ ঢাকার বাইরের কেন্দ্রসমূহে অনুষ্ঠিত হবে এই নির্বাচন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ১ জানুয়ারি ২০২৩ থেকে ১৬ জানুয়ারি তারিখ পর্যন্ত নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২৪ জানুয়ারি। নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা আগামী ২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে প্রকাশিত হবে।

ঢাকার কেন্দ্রসমূহে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং ঢাকার বাইরের কেন্দ্রসমূহে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের https://reggrad.du.ac.bd ওয়েব সাইট থেকে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনের বিস্তারিত তথ্য জানা যাবে এবং আগামী ২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ হতে নির্বাচনের আগ পর্যন্ত ভোটার কার্ড ডাউনলোড করা যাবে।

বাবু/এসআর





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy