বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকারকে পরামর্শ দিতে কমিটি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বায়ুদূষণ নিয়ন্ত্রণে জাতীয় কমিটি গঠন করেছে সরকার। এ কমিটি বায়ুদূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে পরামর্শ দেবে। এছাড়া

2022-12-31T15:44:40+00:00
2022-12-31T15:44:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকারকে পরামর্শ দিতে কমিটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৩:৪৪ পিএম   (ভিজিট : ২৭১)
X

বায়ুদূষণ নিয়ন্ত্রণে জাতীয় কমিটি গঠন করেছে সরকার। এ কমিটি বায়ুদূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে পরামর্শ দেবে। এছাড়া বায়ুদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করবে এ কমিটি।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ‘বায়ুদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত জাতীয় কমিটি গঠন’ করে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

২৭ সদস্যের কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। কমিটিতে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও দপ্তর-সংস্থার শীর্ষ কর্মকর্তারা সদস্য হিসেবে রয়েছেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (দূষণ নিয়ন্ত্রণ/পরিবেশ) কমিটিতে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy