প্রেস ক্লাবের সভাপতি আবারো ফরিদা ইয়াসমিন, সম্পাদক শ্যামল দত্ত

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন। ক্লাবের দ্বিতীয় শীর্ষ পদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন

2022-12-31T20:44:02+00:00
2022-12-31T20:55:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রেস ক্লাবের সভাপতি আবারো ফরিদা ইয়াসমিন, সম্পাদক শ্যামল দত্ত
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৮:৪৪ পিএম  আপডেট: ৩১.১২.২০২২ ৮:৫৫ পিএম  (ভিজিট : ৩৩২)
X


জাতীয় প্রেস ক্লাবের সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন। ক্লাবের দ্বিতীয় শীর্ষ পদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শ্যামল দত্ত।

শনিবার রাত ৮টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. মোস্তফা-ই-জামিল।

ঘোষিত ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে জয়ী ফরিদা ইয়াসমিন পেয়েছেন ৫৬৭ ভোট। তার বিপরীতে বিএনপি সমর্থিত প্যানেল থেকে কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৪০১ ভোট।

আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে জয়ী শ্যামল দত্ত পেয়েছেন ৪৯৬ ভোট। তার বিপরীতে বিএনপি সমর্থিত প্যানেল থেকে ইলিয়াস খান পেয়েছেন ৪৭৪ ভোট, যিনি আগের কমিটির একই পদে ছিলেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy