চন্দ্রগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে রৌশন আক্তার লিপি (২৩) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার দায়ে তার স্বামী মো. ইসমাইল হোসেন সুজনকে

2023-03-30T14:13:00+00:00
2023-03-30T14:13:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চন্দ্রগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ২:১৩ পিএম   (ভিজিট : ১৪৬)
X

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে রৌশন আক্তার লিপি (২৩) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার দায়ে তার স্বামী মো. ইসমাইল হোসেন সুজনকে (২৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।   

একই মামলায় দণ্ডপ্রাপ্ত সুজনের প্রেমিকা সুমি বেগমকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। সুজন পলাতক। রায়ের সময় সুমি আদালতে উপস্থিত ছিলেন। জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।   


দণ্ডপ্রাপ্ত ইসমাইল হোসেন সুজন লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের ঘরোয়ার বাড়ির মৃত নুর মোহাম্মদের ছেলে।


তার প্রেমিকা সুমি ওরফে সুরমা আক্তার একই বাড়ির মো. সুমনের স্ত্রী। হত্যা মামলার বাদী ভিকটিম লিপির মা আলেয়া বেগম (৪৩)।   

বাবু/জেএম 






  বিষয়:   যাবজ্জীবন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy