সোমালিয়ায় মর্টার শেল বিস্ফোরণ, নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সোমালিয়ার নিম্ন শাবেলে অঞ্চলে একটি মর্টারের গোলা বিস্ফোরণে শিশুসহ প্রায় ২৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫৩

2023-06-10T16:19:55+00:00
2023-06-10T16:23:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সোমালিয়ায় মর্টার শেল বিস্ফোরণ, নিহত ২৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ জুন, ২০২৩, ৪:১৯ পিএম  আপডেট: ১০.০৬.২০২৩ ৪:২৩ পিএম  (ভিজিট : ১৯৬)
X


সোমালিয়ার নিম্ন শাবেলে অঞ্চলে একটি মর্টারের গোলা বিস্ফোরণে শিশুসহ প্রায় ২৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫৩ জন। শুক্রবার অঞ্চলটির কোরিওলেই শহরের কাছে এ ঘটনা ঘটেছে বলে জানায় দেশটির রাষ্ট্রায়ত্তা বার্তা সংস্থা।

এর আগে স্থানীয় বাসিন্দারা ও কর্মকর্তারা  বার্তা সংস্থা রয়টার্সকে নিহতের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছিলেন।

কোরিওলেই জেলার উপ প্রশাসক আব্দি আহমেদ সাংবাদিকদের বলেছেন, ‘আজ (শুক্রবার) কোরিওলেই শহরের কাছে এই বিপর্যয় ঘটেছে। তারা মর্টারের অবিস্ফোরিত একটি গোলা নিয়ে খেলছিল, সেটি তাদের ওপর বিস্ফোরিত হয়। এই এলাকা থেকে মাইন ও গোলা পরিষ্কার করার জন্য আমরা সরকার ও ত্রাণ সংস্থাগুলোকে অনুরোধ করেছি।’

স্থানীয় বাসিন্দারা জানায়, অবিস্ফোরিত এসব গোলা নিয়ে শিশুদের সঙ্গে খেলা হয়, সোমালিয়ার যুদ্ধরত পক্ষগুলো এগুলো ব্যবহার করেছিল। 

-বাবু/এ.এস





  বিষয়:   বিস্ফোরণ  সোমালিয়া 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy