গাজায় শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলা, নিহত ৭৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় আল-মাগাজি শরণার্থীশিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও

2023-12-25T12:22:35+00:00
2023-12-25T12:22:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজায় শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলা, নিহত ৭৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ১২:২২ পিএম   (ভিজিট : ৩৩৫)
X

ফিলিস্তিনের গাজা উপত্যকায় আল-মাগাজি শরণার্থীশিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। আল-মাগাজি শরণার্থী শিবিরটি গাজা উপত্যকার মাঝখানে সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর মধ্যে একটি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা গতকাল রোববার বলেছেন, নিহত হওয়ার সংখ্যা বাড়তে পারে। মাগাজি শরণার্থীশিবিরে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় গণহত্যা চালানো হয়েছে। হামাস এক বিবৃতিতে এই বিমান হামলাকে ‘ভয়ংকর গণহত্যা’ ও ‘নতুন যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা পরিস্থিতি পর্যালোচনা করছে। সেনাবাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। বেসামরিক নাগরিকেরা যাতে কম ক্ষতিগ্রস্ত হন, সে জন্য তারা কাজ করছেন।

গতকাল গভীর রাতে শুরু হওয়া ইসরায়েলি হামলা আজ সোমবারও অব্যাহত। স্থানীয় বাসিন্দা ও ফিলিস্তিনের গণমাধ্যম বলছে, গাজার কেন্দ্রে আল-বুরেইজ শরণার্থীশিবিরে ইসরায়েল বিমান হামলা ও শেল হামলা বাড়াচ্ছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy