খুলনায় নববর্ষ উদযাপনে আতশবাজি-পটকা-ফানুস নিষিদ্ধ

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

ইংরেজি নববর্ষের প্রাক্কালে ৩১ ডিসেম্বর-২০২৩ তারিখে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকার অধিবাসীরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন আনন্দ উৎসবে অংশগ্রহণ করবেন। এই

2023-12-31T19:26:28+00:00
2023-12-31T19:26:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় নববর্ষ উদযাপনে আতশবাজি-পটকা-ফানুস নিষিদ্ধ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৭:২৬ পিএম   (ভিজিট : ৪৬৩)
X

ইংরেজি নববর্ষের প্রাক্কালে ৩১ ডিসেম্বর-২০২৩ তারিখে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকার অধিবাসীরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন আনন্দ উৎসবে অংশগ্রহণ করবেন। এই আনন্দ উৎসব উদযাপনের নামে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি নিজস্ব সংস্কৃতি, মূল্যবোধ ও ঐতিহ্য বিরোধী কর্মকান্ডে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারায় পুলিশ কমিশনারের ক্ষমতাবলে  গত ১৯ ডিসেম্বর রাত ১২টা থেকে ইংরেজি নববর্ষ উদযাপন উৎসবমূখর এবং নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো, ফানুস উড়ানো ও মশাল মিছিল ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy