সকল আবর্জনা ট্রাকে তুলে ভাগাড়ে নিক্ষেপ করতে এসেছি: লতিফ সিদ্দিকী

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, ভোটাররা নিশ্চিন্তে ও নির্বিঘ্নে ভোট দিবেন। কেউ যদি ভোট চুরি করতে

2023-12-31T20:05:20+00:00
2023-12-31T20:05:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সকল আবর্জনা ট্রাকে তুলে ভাগাড়ে নিক্ষেপ করতে এসেছি: লতিফ সিদ্দিকী
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৮:০৫ পিএম   (ভিজিট : ৭১৮)
X

কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, ভোটাররা নিশ্চিন্তে ও নির্বিঘ্নে ভোট দিবেন। কেউ যদি ভোট চুরি করতে আসে সেটা ফেরানোর দায়িত্ব আমার। টাঙ্গাইলে তো বটেই সারা বাংলাদেশে ট্রাক সবচাইতে বেশি পাবে কিনা আমি জানিনা।

রোববার (৩১ ডিসেম্বর) বিকালে টাঙ্গাইলের কালিহাতীর বল্লা করোনেশন স্কুল এন্ড কলেজ মাঠে স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, সখীপুর-বাসাইলের মার্কা গামছা আর কালিহাতীর মার্কা ট্রাক। আমরা একইসাথে নৌকা, ট্রাক, গামছা। আমাদের পূর্বসূরীরা নৌকা, আজকে রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের কল্যাণে পরিবর্তিত পরিস্থিতিতে বঙ্গবীর নিয়ে এসেছে গামছা, আমি নিয়ে এসেছি ট্রাক। সকল আবর্জনা ট্রাকে তুলে ভাগাড়ে নিক্ষেপ করতে এসেছি। আগামীর সূর্য উঠবে কালিহাতীর ও বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য। আমরা শেখ হাসিনার সরকার চাই, তবে তাঁর সাথে যেসকল দুর্বৃত্ত, জনশত্রু, জনস্বার্থ বিরোথী শত্রু আছে তাদেরকে হঠাতে হবে। সাধারণ মানুষের নিকট ৭ জানুয়ারি ট্রাক মার্কায় ভোট দাবি করেন তিনি।

বল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম আনছারীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন লতিফ সিদ্দিকীর সহধর্মিণী লায়লা সিদ্দিকী ও কৃষক শ্রমিক জনতালীগের সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy