প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৭:৫৬ পিএম (ভিজিট : ২৫)

X
প্রতিবাদ সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে চলমান ষড়যন্ত্র ও কটূক্তির প্রতিবাদে সারিয়াকান্দিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৩রা আগষ্ট) বিকেলে ইঞ্জিনিয়ার মাছুদুর রহমান হিরু মন্ডলের গণসংযোগ কার্যালয়ে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা ও সারিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাছুদুর রহমান হিরু মন্ডল। সারিয়াকান্দি সদর ইউনিয়ন সাইবার দলের সাধারণ সম্পাদক রাশেদ মন্ডলের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন, সহ-সভাপতি জহুরুল ইসলাম নেদো, সাংগঠনিক সম্পাদক তাহেরুল ইসলাম পাঞ্জাব, আমরা জুলাই যোদ্ধা বগুড়া জেলা শাখার আহ্বায়ক ও উপজেলা সাইবার দলের সভাপতি জুলফিকার আলম রুনু প্রমুখ।
উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সারিয়াকান্দি পৌর শাখার সভাপতি সামিউল ইসলাম সনি, সারিয়াকান্দি উপজেলা মৎসজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক মিলু মিয়া, সারিয়াকান্দি সদর ইউনিয়ন সাইবার দলের প্রচার সম্পাদক মনিরুজ্জামান জাহিদ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আরও অনেকে।